বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৯
২৪৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনই হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ৬টি সংস্কার কমিশনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনই ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছেন।
তিনি বলেন, বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আমাদের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছে, তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
রোববার (৬ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশন ও সংশ্লিষ্ট সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলন করে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠান শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল করার প্রস্তাব সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এমন কোনো প্রয়াসে সমর্থন না জানিয়ে আমরা বরং সংস্কার প্রক্রিয়াকে সহযোগিতা করছি।
এসময় তিনি বিভিন্ন সংস্কার কমিশনে বিএনপির অবস্থান তুলে ধরেন।
র্যাব বিলুপ্তিসহ অধিকাংশ প্রস্তাবে ঐকমত্য হয়েছে। তবে কমিশনের আলোচনায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওঠেনি।
৪৭টি সুপারিশের মধ্যে ৪৬টিতে একমত বিএনপি। শুধুমাত্র ২৯ নম্বর সুপারিশে ভিন্নমত, যেখানে তারা আদালতের অনুমতি ছাড়াই তদন্তের প্রস্তাবের বিরোধিতা করেছে।
২০৮টি সুপারিশের মধ্যে ১৮৭টিতে একমত, ৫টিতে আংশিক একমত এবং ১১টিতে ভিন্নমত পোষণ করেছে বিএনপি।
৮৯ সুপারিশের মধ্যে ৬২টিতে একমত, ৯টিতে আংশিক একমত এবং ১৮টিতে যুক্তিসহ ভিন্নমত দিয়েছে। তবে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত সব প্রস্তাবে বিএনপি একমত।
২৪৩ সুপারিশের মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক একমত এবং ৬৪টিতে সংশোধনীসহ একমত বিএনপি। বাকি ২৪ সুপারিশে একমত হয়নি দলটি।
১৩১ সুপারিশে দফাওয়ারি মতামত দিয়েছে বিএনপি। ৭০ অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে তারা ছাড় দিয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা (আর্টিকেল ৪৯), তত্ত্বাবধায়ক সরকার, ন্যায়পাল আইন, সংসদীয় আসন সীমানা সংশোধন ও হাইকোর্ট বেঞ্চ নিয়েও বিএনপি সম্মত হয়েছে।
এসব বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা অনেক বাস্তবায়ন-জটিল প্রস্তাবেও একমত হয়েছি শুধুমাত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে। কিন্তু নতুন করে যেসব প্রস্তাব আসছে সেগুলোর প্রভাব রাষ্ট্র, রাজনীতি ও সংসদের ওপর গুরুতর হবে। জনগণকে যুক্ত না করে এ ধরনের পরিবর্তন করার অধিকার কারও আছে কি না- তা বিবেচনায় নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, বিএনপি একদিকে স্বৈরাচারবিরোধী দীর্ঘ লড়াইয়ে সংগঠন হিসেবে শক্তিশালী হয়েছে, অন্যদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, তেমনই নির্বাচিত সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলেও রাষ্ট্র ভঙ্গুর হয়ে পড়ে। আমরা যেন এই ঐতিহাসিক মুহূর্তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক