অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে খাল থেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুলাই ২০২৫ রাত ০৯:০৯

remove_red_eye

৩৩২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জয়া সড়কের পাশে পদ্মা ব্রিকস সংলগ্ন খালে ১০/১২ বছরের এক অজ্ঞাত বালকের লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন নৌপুলিশ । শনিবার বেলা ৫ টার দিকে স্থানীয়রা খালে কচুরি পানার সাথে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় তারা । পরে সন্ধ্যা ৭ টার দিকে নৌ -পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । সরেজমিনে দেখা যায় ছেলেটির পড়নে একটি জিন্স প্যাট ছাড়া কিছুই নেই । মুখে আঘাতের চিহ্ন ও নাক মুখ দিয়ে রক্ত ঝড়তে দেখা গেছে । এ ঘটনায় এলাকায় শিশুর লাশকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
খালে লাশ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ জড়ো হতে শুরু করে খালের পাড়ে। বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ওসি সনাতন সরকার জানান, অজ্ঞাত শিুশুটির লাশ সুরতহাল রিপোর্ট শেষে ভোলা সদর হাসপাতালে পোষ্টমর্টামের জন্য পাঠানো হবে । তবে  পোষ্টমর্টামের রিপোর্ট ছাড়া কোন মন্তব্য করতে রাজী হননি ওসি ।