অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ মেঘনায় অবৈধ ট্রলারে যাত্রী পারাপার দুর্ঘটনার আশঙ্কা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

৩৪১

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ শনিবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা থেকে ভারি বৃষ্টি হয়েছে।  সাগর উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে বিআইডব্লিউটিএ ভোলা জেলার অভ্যন্তরীণ ৬ টি নৌ রুটে আজও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে ।এর ফলে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ে। অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলার যোগে ইলিশা - লক্ষ্মীপুর রুটে যাতায়াত করে। এতে করে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
তবে ভোলা - ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায়  ফেরিতে যাত্রীদের ছিলো উপচে পড়া ভীড়।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকে অসংখ্য যাত্রী ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটে লক্ষ্মীপুর জেলার মৌজু চৌধুরী ঘাটে যাওয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় তারা পড়েছেন চরম ভোগান্তিতে। সকালে একটি ফেরি ছেড়ে যায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। সেই ফেরীত অনেক যাত্রী যাতায়াত করে। কিন্তু ফেরি যেতে ২ থেকে ৩ ঘন্টা বা মাঝে মাঝে আরো বেশি সময় লাগে। অনেক যাত্রী ফেরি না পেয়ে লঞ্চ ঘাটে অপেক্ষা করছে।কেউ বা বিশেষ প্রয়োজনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ট্রলারে অতিরিক্ত ভাড়া দিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়া আসা করছেন। যাত্রীদের অভিযোগ, এ রুটে সিগন্যাল এর জন্য লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে তার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানো দরকার ছিল।তা হলে এ ঘাটৈ এ সে দুর্ভোগ পোহাতে হতো না। তারা এ রুটে একটি নির্ভরযোগ্য নৌযান দেয়ার দাবী জানান।

এদিকে ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ভোলা জেলায় শনিবার সকাল ৬ টা  গত ২৪ ঘন্টায় ৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
 বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দর ট্রাফিক কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সমুদ্র উত্তাল হওয়ায়   সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার  সতর্ক সংকেত জারি করা  রয়েছে । তাই ভোলার ইলিশা - লক্ষীপুর, দৌলতখান - আলেকজান্ডার, তজুমদ্দিন - মনপুরা ,মনপুরা - ঢাকা, হাতিয়া- ঢাকা, চরফ্যাশন - ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ‌। ভোলা - লক্ষ্মীপুর নৌ রুটে অবৈধ নৌযান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...