বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জুন ২০২৫ রাত ১১:১৬
৪৪৫
ছোট বউ গ্রেফতার
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় ছোট বউর সহায়তায় বড় বউ পাশবিক নির্যাতনের স্বীকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় ধর্ষণ মামলা হয়েছে এবং পুলিশ ছোট বউকে আটক করেছে।
জানা যায় তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের রুবেল মিয়ার একাধিক স্ত্রী রয়েছে। সম্প্রতি ছোট স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। গত শনিবার রাতে ছোটবউ তার বাসায় ডেকে নেয় রুবেল মিয়াকে। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী রুবেলকে মারধর করে এবং ছোট স্ত্রীর পাওনা টাকা দাবি করে। টাকার জন্য তারা রাতভর রুবেল মিয়ার উপর নির্যাতন করে। এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে তার বড় স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলে সন্ত্রাসীরা। রাত গভীর হওয়ায় বড় বউ যায়নি। পরদিন রবিবার সকালে স্বামীকে ছাড়িয়ে আনতে যান তিনি।
সন্ত্রাসীরা তখন স্বামীকে ছাড়িয়ে নিতে ৪ লাখ টাকা দাবি করে। এত টাকা দিতে অসম্মতি জানালে রুবেলকে বড়বউর সামনেই এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে রুবেলকে চা নাস্তা করানোর কথা বলে দোকানে নিয়ে যায়। ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্বামীকে সরিয়ে ছোট বউর সহায়তায় দুইজন তার উপর পাশবিক নির্যাতন করেছে।
এদিকে ওইদিন সন্ধ্যায় নির্যাতনের স্বীকার হওয়া নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে ওই নারী সবাইকে ঘটনাটি জানায়। পরে তিনি তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
তজুমদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রুবেলের ছোট স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত