মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জুন ২০২৫ রাত ০৯:৫৩
২৯৯
সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী- এ কংগ্রেসের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করা হয়।
সোমবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা লিখন বনিক'র সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ ড. শামীম আহমেদ। বিশেষ তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ।
অনুষ্ঠানে কৃষকদের মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি, কৃষকদের জীবনমান উন্নয়ন, ফসল উৎপাদনে সক্ষমতা ও আদর্শ কৃষক সৃষ্টিতে পার্টনার ফিল্ড স্কুলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি ডাঃ কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইমলমী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসীম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, উপজেলা ইসলামী আন্দোলন'র সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুরনবী, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সহ ফিল্ড স্কুলের টিম লিডার ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত