অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে ওলামাদলের আহ্বায়ক কমিটি ঘোষণা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৩১৬

দৌলতখান প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল দৌলতখান উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮জুন) দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ওলামাদলের আয়োজনে মতবিনিময় সভায় জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ উপজেলা ওলামাদলের ৫১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে মাওলানা হারুন অর রশিদ কে আহ্বায়ক,  হাফেজ মোঃ জহির কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাওলানা সাদ্দাদুল আমিন (সাদ্দাম ) কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আবু বকর, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব ফারুক হোসেন তালুকদার সহ বিএনপির নেতৃবৃন্দ।