তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩
৩৪৩
ফখরে আযম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর দক্ষিণ বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় শম্ভুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি'র আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শম্ভুপুর দক্ষিণ বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু হাওলাদার এর সভাপতিত্বে ও ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পাটওয়ারীর সঞ্চালনায় এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, প্রধান বক্তা তজুমদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু ও বিশেষ অতিথি তজুমদ্দিন উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার।
সম্মেলনের প্রথম পর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শম্ভুপুর বিএনপি'র প্রয়াত নেতাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এ সময় বক্তারা সম্মেলনে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে জোড়ালো ভূমিকা রেখে বলেন,বিগত সতেরো বছরের দু:শাসনের সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কোনো সভা সম্মেলন করতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আজ আমরা একত্রিত হতে পেরেছি এজন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।এ সময় অনুষ্টানের সফলতা কামনা করে আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমান ও সাবেক মন্ত্রী ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।
পদ প্রত্যাশীদের মতামত জেনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, এ কে এম মহিউদ্দিন জুলফিকার,উপজেলা যুবদল প্রস্তাবিত সভাপতি হাসান মো:সাফা পিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দল প্রস্তাবিত সদস্য সচিব আব্দুল গফুর,উপজেলা মহিলাদল সভাপতি ফরিদা ইয়াছমিন,শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জান্টু হাওলাদার,যুবদল নেতা সাফায়েত হাওলাদার, যুবদল নেতা জাহাঙ্গীর মাতব্বর, ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরাম এর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পাটওয়ারী প্রমূখ।
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
তজুমদ্দিনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ১১ সদস্যের কমিটি গঠন
ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ভোলায় মাদক সেবনের সময় ৪ জন আটক
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
লালমোহনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক