বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২০ সকাল ১১:৪৮
১৫৯১
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা শহরের টাউন স্কুলেরর মাঠের গেট থেকে কাপড় মোড়ানো এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে সদর থানার পিএসআই নেসার একদিন বয়সী ওই ছেলে শিশুটিকে উদ্ধার করে। শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ আছে।
সদর থানার ওসি (তদন্ত) মনির হোসেন মিঞা জানান, শনিবার রাত ১টার দিকে টাউন স্কুল মাঠের গেটের পাশে শিশুর কান্নান শব্দ পেয়ে পিএসআই নেসার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পেটিকোট মোড়ানো অবস্থায় কেউ শিশুটি ফেলে গেছে। পুলিশের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার খোজ খবর রাখা হচ্ছে। শিশুটিকে উদ্ধাকারী পুলিশ অফিসার নেসার জানান, মাঠের প্রধান গেট সংলগ্ন বিদ্যুতের খাম্বার নিচে রেখে যাওয়ায় শিশুটি চোখে পড়ে। ওই স্থান থেকে উদ্ধারের ১৫/২০ মিনিট আগে রেখে গেছে বলে ধারনা তার। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তৈয়বুর রহমান জানিয়েছেন, রাতে শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দিয়ে এখন তাকে সুস্থ করা হয়েছে। তার সুচিকিৎসার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে শিশুটিকে ভর্তির পর থেকে পলি রানী মজুমদার নামের হাসপাতালের এক কর্মচারী নিজের দুধপান ও মায়ের যত্নে শিশুটিকে সুস্থ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজের দুই সন্তানের পাশাপাশি এ শিশুটির লালন পালনের দায়িত্ব নিতে চান পলি রানী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পুরোপুরি সুস্থ হওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শিশুটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া শিশুটি উদ্ধারের খবর পেয়ে দত্তক নেয়ার জন্য আরও কয়েকজন যোগাযোগ করছে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত পরিচয়ের ওই শিশুটির অভিভাবকের কোন সন্ধান পাওয়া যায় নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত