বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:৫১
৩১৬
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার মেঘনা নদীতে বড় আকারের ইলিশের পর এবার জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির আইড় মাছ। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়। মাছটি ক্রয় করেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী। তিনি জানান, মাছটি বরিশালের পাইকারি বাজারে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন।
মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, সোমবার সকালে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে আলাউদ্দিন মাঝির একটি ট্রলারে মাছ শিকারে গেলে অন্যান্য মাছের সঙ্গে জালে ধরা পড়ে বিশালাকৃতির আইড় মাছটি। দুপুরে তুলাতুলি ঘাটে এনে মাছটি বিক্রির জন্য তোলা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেন একাধিক আড়তদার ও মাছ ব্যবসায়ী। সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি কেনেন জসিম ব্যাপারী।
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জাটকা রক্ষায় বিগত সময়ে জেলাপর্যায়ে যেসব অভিযান পরিচালিত হয়েছে, তা সফল হয়েছে। নদীতে অবৈধ জাল অপসারণের ফলে এখন বড় আকারের ইলিশ, আইড়সহ অন্যান্য মাছ জেলেদের জালে ধরা পড়ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে, যার সুফল আরও বেশি সংখ্যক মৎস্য প্রজাতি আহরণের মধ্য দিয়ে পাওয়া যাবে। এর আগে ১৯ জুন একই এলাকার তুলাতুলি মাছ ঘাটে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। সেটি নিলামে ৬ হাজার ৪৮০ টাকায় কিনে নেন আড়তদার মো. কামাল হোসেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত