অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


বোরহানউদ্দিনে ছাত্রদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

২৯৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ছাত্রদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী এবং একই উপজেলার টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী এবং একই উপজেলার টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজীকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাঁদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী ও টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন উপজেলা ছাত্রদল।

প্রসঙ্গত, গত ১৫ জুন (রোববার) বিকেলে কমিটি গঠনকে কেন্দ্র করে দেউলা ইউনিয়নের মজম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন এবং তাঁর হাতের কবজি কেটে ফেলা হয়। আহত আনিসুর রহমানকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন।

অভিযোগ রয়েছে, এ হামলায় সরাসরি অংশ নেন দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে ওই ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি রাকিব ব্যাপারী।

সংঘর্ষের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং দলীয় হাইকমান্ডের দিক থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়।

একই ঘটনায় ১৮ জুন (বুধবার) দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির ব্যাপারীর পদের কার্যক্রমও স্থগিত করেন উপজেলা বিএনপি।

এ ছাড়া গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিম উদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম হামলার শিকার হয়েছেন। টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজীর নেতৃত্বে ছাত্রদল, বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এদিকে, পৃথক দুটি ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হলেও পুলিশ তাঁদের গত এক সপ্তাহেও আটক করতে পারেনি। এতে করে বোরহানউদ্দিন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করছেন এলাকাবাসী।

এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।





ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...