অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


১৮ দিনে প্রবাসী আয় ২২৯০২ কোটি টাকা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

৩৮২

চলতি জুন মাসের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১.৮৬ বিলিন ডলার। বাংলাদশি মুদ্রায় যা ২২ হাজার ৯০২ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

 

রোববার (২২ জন) বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মোট ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

সদ্যবিদায়ী মে মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে, গত মার্চে এসেছিল সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স আসে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। এরপর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।