অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১০ই মে ২০২৬ | ২৭শে বৈশাখ ১৪৩৩

ইরানে মার্কিন হামলার প্রভাব: দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

১৮৩

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ জুন) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ইরানে মার্কিন হামলার প্রভাবে দেশের পুঁজিবাজারে এ পতন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে লেনদেন শুরুর আগেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম বলেন, এতদিন ইরান-ইসরাইল যুদ্ধ স্বাভাবিকভাবে নিয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা দেয়। বিশ্বের অর্থনীতিটা অনেকটা আমেরিকা নির্ভর আমরাও এর বাইরে না। সুতরাং লেনদেন শুরুর আগেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে লেনদেনের শুরুতেই বাজারে শেয়ার বিক্রির চাপ বাড়ায় সূচকের বড় পতন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে চার হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৬ ও ১৭৫৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৩০৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

রোববার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬টি কোম্পানির, কমেছে ৩৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, ব্র‌্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, অরিয়ন ইনফিউশন ও বিএটিবিসি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭১ পয়েন্ট কমে  অবস্থান করছে ১৩ হাজার ৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির, কমেছে ১৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২০ কোটি  টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

আরও...