অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে নদী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার


জসিম জনি

প্রকাশিত: ৫ই জুলাই ২০২০ রাত ১০:১১

remove_red_eye

৮০৯





লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে নদী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানার এস আই মো. মাসুদ রানা বলেন, দুপুরে নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে। লাশের শরীরে পচন ধরেছে। তবে উদ্ধারকৃত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।