অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি'র কমিটি গঠন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুন ২০২৫ রাত ০৯:২৪

remove_red_eye

৪৪১

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভোলা জেলাধীন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি'র সভাপতি হিসেবে নির্বাচিত হন একেএম মহিউদ্দিন জুলফিকার ও সাধারণ সম্পাদক বশির উল্লাহ হাওলাদার। আংশিক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, গোলাম সরোয়ার এ আলম, শাহাদাত হোসেন পাটোয়ারী, জাকির হোসেন মনু, জাহাঙ্গীর আলম, ইব্রাহীম হাওলাদার, উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি'র সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার ও সঞ্চালনায় ছিলেন, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি'র সাধারণ সম্পাদক বশির উল্লাহ হাওলাদার।
অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, বিএনপির রাজনীতিকে ইউনিয়ন পর্যায়ে আরও শক্তিশালী করতে এ ধরনের কার্যকর নেতৃত্ব সময়ের দাবি।