অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় উৎসবমুখর পরিবেশে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৫ রাত ০৮:০৩

remove_red_eye

২৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম। আজ বুধবার দুপুরে ভোলা শহরের উকিলপাড়া নাইটকোচ বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। 
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মোঃ আবদুর রব আকন এর সভাপতিত্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সোপান, আহ্বায়ক এনামুল হক,ফজলুর রহমান বাচ্চু মোল্লা, বসির আহমেদ হাওলাদার,   সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মনির , ,জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সাজেদা বেগম, সহ- সভাপতি অধ্যক্ষ খালেদা খানম ,জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ প্রমুখ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ভোলায় বিএনপির তৃণমূল পর্যায়ের সংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এসময় ২০ টাকা দিয়ে সদস্য নবায়ন করেন বিএনপি নেতারা।  দীর্ঘ বছর পর এমন উৎসবমুখর পরিবেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি করতে পেরে খুশি নেতাকর্মীরা। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, আমাদের একটি সদস্য ফরম ২০ টাকা কিন্তু আমরা যাকে তাকে দিতে পারি না। ত্যাগী সৎ লোকদের এই ফ্রম সংগ্রহ করার জন্য আহ্বান জানাই এই ফরমের সম্মান অমূল্য রতন ।
এ সম বক্তারা বলেন ,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (ভোলা সদর) আসনে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরকে ছাড়া অন্য কোনো প্রার্থীকে জেলা বিএনপি মেনে নেবে না। ভোলা-১ আসনে তাঁর কোনো বিকল্প নেই। যখন বাংলাদেশের কোথাও কোনো আন্দোলন-সংগ্রাম ছিল না, তখনও ভোলায় যাঁর নেতৃত্বে সফলভাবে ফ্যাসিস্ট হটাও আন্দোলন-সংগ্রাম হয়েছে।  যাঁর নেতৃত্বে দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে আন্দোলন সংগ্রাম করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা পুলিশের সামনে বুক পেতে শহীদ হয়েছে।  বক্তারা আরও বলেন,  সামনে জাতীয় সংসদ নির্বাচন। আগামী সংসদ নির্বাচন কোনো যেনোতেনো নির্বাচন হবে না। হাড্ডহাড্ডি লড়াই হবে। সকল হিংসা-বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এ সদস্য সংগ্রহ অভিযান সফল করতে হবে। সদস্য সংগ্রহ করার পরে কেন্দ্র কমিটি গঠন করে আগামী নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...