চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪
৩০৮
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনের চরাঞ্চালে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চরফ্যাসন উপজেলা প্রশাসন সভা কক্ষে সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের ঈঐঅজ জবংঢ়ড়হংব প্রকল্পের আওয়াতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জানাযায়, স্টার্ট ফান্ড বাংলাদেশ সাধারনত দেশে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে কাজ করে থাকে। এই প্রকল্পটি জরুরী ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাসন উপজেলার চর কুকরী মুকরী, জাহানপুর (চর হাসান), মুজিবনগর ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ও চর কলাতলী ইউনিয়নে কাজ করছে। এ প্রকল্পের আওয়তায় ক্ষতিগ্রস্থ এলাকার ৫টি ইউনিয়নের ৫০০ পরিবারকে নদগ টাকা সহযোগিতা করা হবে এবং ২৫০ পরিবারকে গবাদি পশুর খাবার, স্থানীয় জনগোষ্ঠির মতামতের ভিত্তিতে বিভিন্ন কাজ করা হবে ও কাজের বিনিময়ে অর্থ প্রদান করা হবে।
অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, কোস্ট ফাউন্ডেশন অতি দ্রুত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্থ এলাকায় সবসময় দূর্যোগে মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের কার্যক্রম প্রশংসনীয়।
তিনি আরোও বলেন, দূর্যোগকালীন সময় প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধির জন্য কোস্ট ফাউন্ডেশনকে আরো কাজ করার জন্য সুপারিশ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র, আমিনুল ইসলাম মিন্টিজ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রজত আলী, ও চরফ্যাসন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল গোলদার, জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেসলেহ উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রজত আলী বলেন, বন্যার পরে গবাদি পশুর নানা ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। বন্যার কারণে এই সময়ে প্রাণীর খাদ্য সংকটও দেখা দেয়। তাই, সম্ভব হলে গবাদি পশুর জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা যেতে পারে। এইক্ষেত্রে, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সার্বিক সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য যে, এই প্রকল্পটি ৪৫ দিনের মধ্যে সম্প্রাদন করা হবে এবং কাজের শিখন নিয়ে উপজেরা প্রশাসনের সাথে আবার সভা করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত