অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


এভারকেয়ারের পথে খালেদা জিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

২৭৮

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি হাসপাতালের পথে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

তিনি জানান, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ৬ মে ঢাকায় ফেরেন। এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ১৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন।