মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭
৩১৪
পরিবারের দাবী পরিকল্পিত হত্যা
মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিজ বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নিহত গৃহবধূর বাবা ইউনুচের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মোঃ সজীব হোসেনকে আটক করেছে পুলিশ।তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ তানিয়া আক্তার (২৩) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুচের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।
নিহত গৃহবধূর মা মাইনুর বেগম জানান,মেয়ের জামাই পরকিয়ায় আসক্ত ছিলেন। এই নিয়ে দুইজনের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। এমনকি মেয়েকে আমাদের সামনে জামাই মারধর করতো। পরে মেয়ে নাতিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে।
তিনি আরও জানান, সোমবার (১৬ জুন) মেয়ের জামাই আমাদের বাড়িতে আসে। ফের মেয়ে ও মেয়ের জামাইর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাত ১ টার দিকে নাতি কান্নাকাটি করতে থাকে। পরে মেয়ের রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন শব্দ না পেয়ে রুমে প্রবেশ করে দেখি মেয়েে ঝুলন্ত অবস্থায় রয়েছে। হাটু ভাঙ্গা। বিছনায় মেয়ের জামাই সজিব শুয়ে রয়েছে। পরে চিৎকার দিলে মেয়ের বাবা ইউনুছ আসে। এই সময় মেয়ের জামাই সজিব পালিয়ে যেতে চায়। তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় থাকা মেয়ের লাশ উদ্ধার করে ও মেয়ের জামাই সজিবকে আটক করে।
তিনি দাবী করেন, মেয়ের জামাই সজিব পরিকিল্পিতভাবে মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচার দাবী করেন।পরে মঙ্গলবার সকাল ১০ টায় নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় গৃবধূর স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত