বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জুন ২০২৫ রাত ০৮:১০
২৮১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের দক্ষিণ মাথায় পাওয়ার টিলারের চাকায় বিষ্ফোরণে আহত এক অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহতের নাম মো. মিজানুর রহমান(২৮)। তাঁর বাড়ি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এসব তথ্য দিয়েছেন বোরহানউদ্দিন থানার পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক(এসআই) মো. জাফর, স্থানীয় আব্দুর রব ও দোকানদার মো. জাকির হোসেন বলেন, মেকানিকস মো. জাকির হোসেন আসরের নামাজ পড়তে যান। এ সময় অটোরিকশা চালক মো. মিজানুর রহমান(২৮) তাঁর অটোরিক্সায় মো. বাদশা নামক এ ট্রাক্টর চালককে নিয়ে আসে ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে। ম্যাকানিক্সকে না পেয়ে অটো চালক নিজেই চাকায় হাওয়া দেওয়া শুরু করে। একপর্যায়ে চাকায় হাওয়া বেশি হয়ে গেলে বাস্ট(বিষ্ফোরণ) হয়ে অটোচালক মিজানুর রহমানের মাথার খুলি উড়ে যায়। তাৎক্ষনিক বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ভোলা নইলে বরিশাল রেফার করে। নেওয়ার আগেই হাসপাতালে মারা যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত