মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২০ রাত ১০:০৮
৯৬৬
মেহেদি হাসান নাহিদ, মনপুরা : ভোলার বিচ্ছিন্ন উপকূল মনপুরার নিন্মাঞ্চল পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এদিকে মেঘনার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো।
এতে করে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রাম ও সোনার চর গ্রাম ও মনপুরা ইউনিয়নের বেড়ীর বাহিরে পূর্ব আন্দির পাড় গ্রাম জোয়ারে প্লাবিত হয়। এছাড়াও মনপুরা উপকূল থেকে বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন চরনিজাম ও কলাতলীর চরে ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। রাতে ও দিনে দু’বেলা জোয়ারের পানি প্লাবিত হওয়ায় ওই সমস্ত এলাকায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শনিবার সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাট ও সোনারচর এলাকার নি¤œাঞ্চল ৩-৪ ফুট এলাকা জোয়ারে প্লাবিত হয়েছে। দাসেরহাট জামে মসজিদের ৪ ফুট পানিতে ডুবে রয়েছে। এখানকার গৃহিনীদের ঘরের সামনে প্রবাহিত জোয়ারের পানিতে তালা-বাসন ধুতে দেখা গেছে। এছাড়াও উপজেলার শহর রক্ষা প্রকল্পের উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও মনপুরা ইউনিয়নের বেড়ীর বাহিরে থাকা পূর্ব আন্দিরপাড় গ্রাম ৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
হাজিরহাট ইউনিয়নের দাসের হাট এলাকার ফাতেমা, রহিম, বাচ্চু ও মনপুরা ইউনিয়নের পূর্ব আন্দিরপাড় এলাকার কামাল, নাহিদ, শাহজাহান সহ অনেকে জানান, শুক্রবারের চেয়ে আজকে ( শনিবার) জোয়ারের পানি বেশি। জোয়ার দিনের চেয়ে রাতে বেশি হয়। তখন ঘরের মধ্যে পানি চলে আসে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, মনপুরায় মেঘনার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়ীর বাহির ও বিচ্ছিন্ন কলাতলীর চর ও চরনিজাম ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত