অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুন ২০২৫ রাত ১০:২৩

remove_red_eye

৩৭৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাবেদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেন ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে। জানা গেছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক জাবেদ। এ সময় তিনি মাদরাসা বাজার এলাকা সংলগ্ন মোল্লা বাড়ির দরজায় পৌঁছে মোটরসাইকেলের ব্রেক দিলে উল্টে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক যুবক জাবেদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।