লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৪
২৪৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ডোবার পানিতে ডুবে মো. সাইমুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সাইমুন ওই বাড়ির মো. আব্বাসের ছেলে।
শিশু সাইমুনকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা সিদ্দিকুর রহমান জানান, সকালে নিজ ঘরে তার বড় ও জমজ ভাই এর সঙ্গে খেলছিল সাইমুন। এ সময় তার মা ঘরের ভেতর ছিলেন। ঘরের মধ্যে খেলার সময় কোন সময় সে বাইরে চলে আসে কেহ টের পাইনি। ওই বাড়ি থেকে বের হওয়ার পথের পাশে ডোবার পানিতে শিশু সাইমুনকে পানিতে ভাসতে দেখে ওই বাড়ির লোক ডাক চিৎকার দিলে সাইমুনকে কুয়ার পানি থেকে উদ্ধার করে আমি সাথে সাথে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশু সাইমুনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত