অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

এপ্রিল মাস হল ঝড় বৃষ্টির মাস এসময় কোনো ভোট হয় না: হাফিজ ইব্রাহিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ রাত ০৯:১৮

remove_red_eye

২৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম  বলেছেন, বর্তমানে দেশে ডঃ ইউনুস এর সরকার চলতেছে, এই সরকার এখনো বলতেই পারেনা তারা কবে নির্বাচন দিবে। তবে তারা বলে এপ্রিলে ভোট হবে। এপ্রিল মাস হল ঝড় বৃষ্টির মাস। এসময় কোনো ভোট হয় না। কাজেই আমরা মনে করি এটাও একটা ছলছাতুরি, ভোটটাকে আরো পিছিয়ে নেওয়ার জন্য।  ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

তিনি আজ মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বর মানিকা কাশেমিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপার মাওঃ মোঃ হাবিবুল্লাহ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে মানুষকে ধানের শীর্ষ প্রতীকে ভোট দেয়ার জন্য বলতে হবে। বিএনপি নির্বাচিত হলে আবার বিগত দিনের মতো এলাকায় উন্নয়ন হবে। এখানে গ্যাস ভিত্তিক কলকারখানা করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এসময় বর মানিকা কাশেমিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ মোঃ সাইদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজি মনজুর আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাজি শহিদুল আলম নাছিম, বর মানিকা কাশেমিয়া দাখিল মাদরাসার সভাপতি শিহাবউদ্দিন হাওলাদার সহ আরো অনেকে।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...