বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২৫ রাত ০৮:১০
২৭৭
আর্তমানবতার সেবায় কাজ করার অঙ্গীকার
হাসিব রহমান: বন্ধুত্ব... যার নেই কোনো জাত, ধর্ম বা বয়সের সীমারেখা। ভোলা জেলার এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের অটুট বন্ধনকে আবারও নতুন করে উদযাপন করলেন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে। পুনর্মিলনীতে হাসি আনন্দে মেতে ওঠেন একটি দিন। পুরনো বন্ধুদের পেয়ে ফেলে আসা অতীত জীবনে ফিরে যায়! এসময় ৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলায় যেন এক উৎসবে পরিনত হয়েছে।

যেথায় থাকি যে যেখানে, বাঁধন মোদের প্রাণে প্রাণে”। এই প্রাণের বাধঁনে দীর্ঘ এক বছর পর সোমবার( ৯ জুন )আবারো একত্রিত হয়েছে ভোলার এস এস সি ৯৮ ব্যাচের বন্ধুরা। সকাল ৯ টা বাজতেই ভোলা স্টেডিয়াম সড়ক এলাকার শিল্পকলা একাডেমীতে দূর দূরান্ত থেকে আসতে থাকে বন্ধুরা। প্রথমেই ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। নানা সাজে সজ্জিত অডিটোরিয়ামে জমকালো আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী পূর্নমিলনী অনুষ্ঠানের শুভসূচনা হয়।

এর পর একের পর এক আয়োজনে মেতে ওঠে ৯৮ ব্যাচের প্রায় ৪ শতাধিক বন্ধু বান্ধব । অতীতের সকল স্মৃতিচারনে যেন ব্যস্ত হয়ে পড়ে বন্ধুরা সবাই।হাসি-ঠাট্টা,মজা -দুষ্টুমিতে মেতে ছিলো যেনো পুরোটা সময়।এমন আয়োজনে সকলেই অনেক আনন্দিত।
স্মৃতিচারণ, হাসি-ঠাট্টা, গান, রেফেল ড্র আর নাচে মুখরিত ছিল পুরো আয়োজন। বন্ধুরা ফিরে গেছেন ফেলে আসা সেই শৈশব-কৈশোরের দিনগুলোতে। দুপুরের মধ্যহ্ণ ভোজের পর পর শুরু হয় সংগীতানুষ্ঠান। সংগীত শিল্পীদের পাশাপাশি ৯৮ ব্যাচের বন্ধুদের মধ্য থেকে কেউ গান আবার কেউবা গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। সংগীতের সাথে সাথে বিভিন্ন আলোক বাতির ঝিকিমিকিতে সরগরম হয়ে ওঠে অনুষ্ঠানটি। এসময় আনন্দ উৎসবে নেচে গেয়ে পুরো অতীত জীবনের স্মৃতি রোমন্থন করে বন্ধুরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।

ভোলা এসএসসি ৯৮ ব্যাচের আয়োজক কমিটি সদস্য এ্যাডমিন ও মডারেটর সজিব সাহরিয়ার ও নেয়ামুল সোহাগ বলেন,বন্ধুত্ব মানেই একে অপরের সুখে-দুঃখে পাশে থাকা। এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুরা সেই বন্ধুত্বের বন্ধনকে শুধু উদযাপন করেই থেমে থাকেনি, বরং ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা আরো বলেন, এই পূর্ণমিলনী ঘিরেই গড়ে তোলা হয়েছে ‘৯৮ ব্যাচ ফাউন্ডেশন। যার উদ্দেশ্য অসুস্থ বা অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করছেন বলেও জানান, পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজকরা। ভোলার এসএসসি ৯৮ ব্যাচের এই উদ্যোগ শুধুই একটি পুনর্মিলনী নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত