অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ঈদ উপলক্ষে দ্বীপজেলা ভোলার বিনোদন স্পট গুলোতে পর্যটকদের ঢল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৩১২

হাসিব রহমান: ঈদের ছুটিতে দ্বীপ জেলা ভোলার বিনোদন স্পট গুলোতে এখন ভ্রমন পিপাসুদের উপচেপড়া ভীড়। দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ করতে বাড়িতে আসা বিভিন্ন বয়সী মানুষ ও দর্শনার্থীদের আনা-গোনায় মুখরিত হয়ে উঠেছে ভোলার বিভিন্ন পর্যটন স্পটগুলো।  

সরেজমিনে দেখা যায়,ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাড়তি আনন্দ উপভোগ করেত ভোলার বিনোদন কেন্দ্র গুলোতে সব বয়সী মানুষের ঢল নেমেছে। পর্যটন কেন্দ্র গুলোতে ঈদ আনন্দে মেতে উঠছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ । কেউ ভোলার মেঘনা নদীর উত্তাল ঢেউ আর নদীর তীরে বসে নির্মল ঠান্ডা বাতাস উপভোগ করছেন।

শেষ বিকেলে সূর্যাস্তের মনোমুগ্ধ কর চিত্র উপভোগ করছেন। আবার অনেকে ভোলার ড্রিম ল্যান্ড পার্ক, চরফ্যাসন টাওয়ার, বেতুয়া, ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্র ঘুরছেন। বিশেষ মুহুর্ত গুলো স্মৃতির এলবামে ধরে রাখতে ছবি তুলছেন। অনেকেই প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে নাগরদোলাসহ বিাভন্ন রাইডে চড়ে , কাউকিং ও নৌকায় ঘুরছে।

কেউ দোলনায় দোল খেতে খেতে উপভোগ করছেন ঈদের এই বিশেষ মূহূর্তগুলোকে। এদিকে ঈদ উপলক্ষ্যে ভোলার বিনোদন স্পাট গুলোকে সাজানো হয়েছে নানা অপরূপ সাজে। ফলে ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে এসে খুশি পর্যটক ও দর্শনার্থীরা। তারা বলেন, কর্মব্যস্ত জীবনে এই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ভোলার তুলাতুলি মেঘনা নদীর তীরে নির্মল বাতাসে ঘুরতে পেরে তারা খুব খুশি। শুধু বড়োরাই নয়, শিশুদের ও আনন্দের কোন কমতি ছিলো না।

ভোলা জেলা প্রশাসকমো: আজাদ জাহান বলেন, ঈদ উপলক্ষে ভোলা জেলা আগত পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন স্পট গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...