অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৪৩৮

আকবর জুয়েল, লালমোহন: আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোলার লালমোহনের ২নং কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমোহন উপজেলা শাখা।
কালমা ইউনিয়নে দলের প্রার্থী হিসেবে ঘোষণা  দেওয়া হয়েছে শুরা ও কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ কাজী মো. শাহে আলম। 
মঙ্গলবার (১০ মে) ফরাজী  বাজার হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
কালমা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাও. ইমদাদ উল্লাহ'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-০৩  (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাঈম। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আমির মুহাদ্দিস মাওলানা আবদুল হক, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসাইন সোহাগ, জেলা শিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ। 
অনুষ্ঠানে বক্তারা, দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য জামায়াত মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 
এদিকে ইউনিয়নে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

এসময় আরও উপস্থিতি ছিলেন উপজেলা,  পৌরসভা ও কালমা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন  পর্যায়ে নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...