বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২৫ সকাল ১০:১৯
১৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভোলা-বরিশাল সেতু চাই ঐক্য ফোরাম। আজ সোমবার সকালে উপ-শহর বাংলাবাজারে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এসময় বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ভোলাবাসী এ মানববন্ধনে অংশ গ্রাহণ করেন।
এতে ভোলা বরিশাল সেতু চাই ঐক্য ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ভোলায় পর্যাপ্ত প্রকৃতিক সম্পদ গ্যাস থাকলে ভোলার মানুষ নিতান্ত বঞ্চিত অবহেলিত। রাত গভীর হওয়ার সাথে সাথে এ জেলা রাজধানী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যু বরণ করেন। এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন,ভোলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীপজেলা। এখানে প্রায় ২২ লাখ মানুষের বসবাস। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে। অথচ ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তাই ভোলার উন্নয়ন নিশ্চত করতে ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্প উন্নয়নের পাশাপাশি ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা।
এসময় বক্তব্য ভোলা- বরিশাল সেতু চাই ঐক্য ফোরাম এর পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট মো.মহিবুল্লাহ খোকন, মোঃ আল আমিন খান,ইসমাইল মাতাব্বর, শাহানাজ মনি,সাফিজল কন্টেক্টার, শরীফ হাওলাদার,রাসেল মাহমুদ,আযিম উদ্দিন সাইফি, মোঃ ফখরুল ইসলাম, “আমরা ভোলা বাসী”র সদস্য সচিব মীর মোশারেফ অমি প্রমুখ।
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
তজুমদ্দিনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ১১ সদস্যের কমিটি গঠন
ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ভোলায় মাদক সেবনের সময় ৪ জন আটক
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
লালমোহনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক