অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুকুরে ডুবে শিশুর মৃত‌্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুন ২০২৫ সকাল ১০:২৯

remove_red_eye

৩৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মনপুরায় পুকুরে ডুবে তানজিলা আক্তার (৫) নামে এক শিশুর মৃত‌্যু হয়েছে। রোববার (৮ জুন) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তানজিলা আক্তার ওই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে।

নিহতের আত্মীয় মো. মনির জানান, সকালে শিশুর মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। তার বাবা কাজে বের হন। শিশুটি বসতঘর থেকে বের হয়ে ঘরের পাশে পুকুরঘাটে খেলাধুলা করছিল। কোনো এক সময় সে পুকুরে পরে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। দীর্ঘক্ষণ পর মরদেহ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।