বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০১
২৩৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকররিতে আজ বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব, ভোলা’।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে স্থানীয় কুকরি মুকররি বাজার, ইউনিয়ন পরিষদ এলাকা এবং লার্নিং সেন্টার চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্লাস্টিক ও পলিথিনসহ অন্যান্য অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় ৩৫ জন নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুল হক, জিজেইউএস শাখা ইনচার্জ মোঃ হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত