অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

২২৬

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি স্বামী- স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী। 
বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন মমতাজ ভিলা’র সামনে থেকে তাদেরকে আটক করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মোঃ জেবল হক এর ছেলে নাসিম (৩০) ও ১ নং মনপুরা ইউনিয়নের মোঃ আবু তাহের এর মেয়ে তাসলিমা বেগম (২৮) । তারা সর্ম্পকে স্বামী-স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনী মনপুরা  লেঃ শাহরিয়ার বিন সেলিম।
তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে নাসিম ও তাসলিমা নামে স্বামী-স্ত্রীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬ শত ১৫ টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, নৌ-বাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে থানায় হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...