বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই জুন ২০২৫ সন্ধ্যা ০৬:০৯
১০৭
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার কিছুটা স্বস্তির পরিবেশে ঈদুল আজহা উদযাপন করবে জনগণ এমন মন্তব্যও করেছেন তিনি।
বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে তারেক রহমান বলেন, দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকট সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের আনন্দ ও উচ্ছাসে পরিপূর্ণ। দেড় দশক ধরে জনগণ ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। ফ্যাসিবাদের পতনের ফলে এবার কিছুটা স্বস্তির পরিবেশে ঈদুল আজহা উদযাপন করবে জনগণ।
বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্যাসিবাদীদের অবৈধ ক্ষমতা লোভের ফলে রাষ্ট্র ও সমাজে নীতি-নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও বৈষম্য দূর করতে সবাই মিলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। যাতে লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।
তারেক রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। ত্যাগ করাই এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয়। এই ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। ঈদুল আজহার একটি অঙ্গ হচ্ছে কুরবানী। পশু কুরবানী চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। এই ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে।
বিবৃতিতে সবশেষ তিনি বলেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। মূল্যস্ফীতির তীব্রতা, খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় পতিত। স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এক কাতারে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।
মনপুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
তজুমদ্দিনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ১১ সদস্যের কমিটি গঠন
ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ভোলায় মাদক সেবনের সময় ৪ জন আটক
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক