অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষায় চরফ্যাসনে ১৪ হাজার গাছ বিতরণ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৫ রাত ০৮:৪০

remove_red_eye

২৫৪

অচিন্ত্য মজুমদার: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং উপকূলবাসীকে ঝড়-জলোচ্ছ্বস ও লবণাক্তা থেকে রক্ষায় দেশের উপক‚লীয় জেলা ভোলার চরফ্যাসনে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এক হাজার দরিদ্র পরিবারকে বিতরণ করা হয়েছে ১৪ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নে পরিবার উন্নয়ন সংস্থার আর.এইচ.এল প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে উপক‚লবাসীর জীবন ও জীবিকা রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে উপক‚লের মানুষ।
প্রকল্পের সমন্বয়কারী মেহেদী আজম জিনান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বতমানে ঘন ঘন ঝড় জলোচ্ছ্বস, প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্তা থেকে উপকূলীয় এলাকা বাসীকে রক্ষায় ভোলার সর্ব দক্ষীণের উপজেলা চরফ্যাশনে এক হাজার পরিবারের মাঝে ১৪ হাজার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্ৰীণ ক্লাইমেট চেঞ্জ পোগ্ৰামের আওতায় পরিবার উন্নয়ন সংস্থার আর.এইচ.এল প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হয়। উপক‚লীয় এলাকায় বসবাসকারী মানুষরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের শিকার হন। এইসব গাছ বাড়ির চারপাশে বাগান গড়ে তুলতে সহায়তা করবে, যা প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা দেবে। একই সাথে, উৎপাদিত ফল খাওয়ার পাশাপাশি বিক্রি করে উপক‚লবাসীরা আয়ও করতে পারবেন। এসব চারার মধ্যে ছিল তাল, সুপারি, নারিকেল, কদবেল, সবেদা, আম, পেয়ারা, বাতাবি লেবু ও নিম গাছ। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দুই হাজারের বেশি পরিবারকে এসব গাছের চারা দেয়া হবে।
স্থানীয় গ্রামবাসী বলছে, আমাদের বাড়ির আঙ্গিনায় চারা গাছ লাগানোর সুযোগ পেয়ে খুবই আনন্দিত। গাছগুলো বড় হলে আমরা এর ফল খাবো আর বিক্রিও করতে পারবো। এতে আমাদের আয় বাড়বে। পাশাপাশি এই গাছগুলো আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সহায়ক হবে। 
পরিবার উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন জানান, এসব এলাকা দুর্যোগ প্রবণ এলাকা। যেকোনো ধরনের বন্যা দুর্যোগ সর্বপ্রথম উপক‚লে আঘাত হানে। তাই এসব গাছ বন্যা, খড়া ও লবণাক্তার প্রভাব মোকাবেলায় সহায়তা করবে। 
অপরদিকে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, ফলদ ও ঔষধি গাছ আমাদের মানব জীবনের জন্য দরকার। চরফ্যাশনের দক্ষিণ আইচা একেবারে উপক‚লবর্তী এলাকার উপক‚লবর্তী ইউনিয়ন। এসব গাছ উপক‚লবর্তী মানুষের প্রাকৃতিক দুর্যোগের যে ঝুঁকি রয়েছে তা নিরসনের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাবে বলে মনে করেন তিনি।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...