বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জুলাই ২০২০ রাত ১১:৩১
১৫১৭
বাংলার কন্ঠ ডেস্ক : করোনা জয় করে বাড়ি ফিরেছেন ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক। আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বুধবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। গতকাল ৩০ জুন তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
মাহমুদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভোলার বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু গত ২১ জুন তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড সেন্টারে স্থানান্তর করা হয়।
ভোলা জেলা ও দায়রা জজ সুস্থ হয়ে বাড়ি ফেরায় আইনমন্ত্রী আনিসুল হক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘তার মতো করোনাভাইরাসে আক্রান্ত অন্য সকল বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী এই ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এবং তারা আবারও নিজ নিজ কর্মে ফিরে গিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন, ইনশাল্লাহ।’
ভোলার জেলা জজ ইউনিভার্সেল হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডা. মোহাম্মদ আব্দুল হান্নান, ডা. মেহেদী হাসান এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. গৌতম সেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সূত্র: জাগো নিউজ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি
কোন আসনে কে বিজয়ী?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা
সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত ইসির
বিএনপির ঐতিহাসিক জয়, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া
কত শতাংশ ভোট পড়েছে, জানাল ইসি
এনসিপির যারা জাতীয় সংসদে যাচ্ছেন
নির্বাচনে জয়ী হলেন ৭ নারী
হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থী
তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ