অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ রাত ১০:৫৩

remove_red_eye

৬৩৮

আজ লালমোহনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন

এইচ আর সুমন:  ভোলার লালমোহন উপজেলায় বুধবার (৪ জুন) শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হবে। এ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এর  জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন  করা হয়েছে। মঙ্গলবার (৩ই জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  ভোলার শহরের হোটেল প্যাপিলনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের সহযোগীতায় এ খেলার জার্সি ও ট্রফির মোড়ক উন্মোচন  হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক  হুমায়ুন কবির সোপান,  এনামুল হক,জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন,  জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওদুদদ ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ কামরুজ্জামান হিরা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
ভোলা জেলা  স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বক্তারা বলেন, গত ৩১ শে জুলাই ২০২২ সালে বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সারাদেশে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে  ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিলো।  সেই কর্মসূচিতে  পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবদুর রহিম ও  ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত হন।

ভোলার কৃতি সন্তান ভোলা জেলা স্বেচ্ছাসেবকদল নেতা শহীদ  আব্দুর রহিম গনতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।  আমরা তাকে আমাদের রাজনৈতিক কার্যক্রমে ও  বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে স্মরণ করে রাখবো।  শহীদ আব্দুর রহিম আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন। তাদের জীবন উৎসর্গ করায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য  পুরো দেশে এক বিশাল আন্দোলনের গতি তৈরী করে দিয়ে গেছেন।  যার ফলশ্রুতিতে সারা দেশে  স্বৈরাচার আওয়ামী সরকার পতনের অন্যতম ভূমিকা রেখেছে। 
আয়োজকরা জানান, শহীদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভোলার  চারটি উপজেলা অংশগ্রহন করবে।  বুধবার  ৪ই জুন লালমোহন হাই স্কুল মাঠে উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করবে ভোলা সদর উপজেলা বনাম তজুমদ্দিন উপজেলা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...