অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় তেলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের অবদানের জন্য সম্মাননা প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ রাত ০৮:০১

remove_red_eye

২৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : তেলজাতীয় ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভোলার কৃষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোমবার (৩ জুন ২০২৫) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষ খামারবাড়ির ভোলায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলী আজিম শরীফ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এ. এফ. এম. শাহাবুদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোলার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হাসান অনিক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, ভোলার সিনিয়র সহকারী পরিচালক মো. আবিদ হাসান, ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে তেলজাতীয় ফসল চাষে অংশ নিচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। সরকার কৃষকদের উৎসাহিত করতে এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে আরও কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে সূর্যমুখী, সরিষা, তিলসহ বিভিন্ন তেলজাতীয় ফসলের উৎপাদনে কৃষকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি পরামর্শের ফলে তারা ভালো ফলন পাচ্ছেন, যা স্থানীয়ভাবে ভোজ্যতেলের যোগান বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সফল কৃষকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এই উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদী।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...