অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে ক্ষুদ্র ও কুটিরশিল্প উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

৩০৬

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্মসূচীর উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) উপজেলা পরিষদের হলরুমে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিয়তি রাণী কৈরী। বিশেষ অতিথি ছিলেন,  দৌলতখান  উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক।
অন্যদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার  মনোজ কুমার শাহা, উপসহকারী প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।