বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২৫ সকাল ১০:০৮
২৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় ফুটবল প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ২জুন (সোমবার) বেলা১১টায় আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন। তালহা তালুকদার বাঁধনের নান্দনিক উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম, বিবার মানবতার দুয়ারের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষক বেনু পাল ও মহিউদ্দিন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ প্রশিক্ষন চলে। ফুটবলে প্রশিক্ষনার্থী ছিল ৪০জন। প্রশিক্ষনে বিভিন্ন স্টাইল ও কলা কৌশল শেখানো হয়। প্রশিক্ষনার্থীরা গেম ট্রেনিং, রানিং, রিসিভ, পুশ, থাই, হেডিং, চেস্ট, কর্ণার, থ্রো, ফ্রি কিক, অফসাইড, পেনাল্টি,সহ ফিটনেস এর প্রভৃতি কলাকৌশল গুলো আয়ত্ব করেন। প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত