অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মাসব্যাপী অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৩২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায়  জেলা প্রশাসকের সন্মলন কক্ষে ১জুন (রবিবার) বেলা১১টায় আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সনদ বিতরণ করা হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানূর রহমান,  সভাপতিত্ব  করেন জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। মানবতার দুয়ারের নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক সার্জেন্ট (অবঃ) আব্দুল মোমেন ও নূর হোসেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ প্রশিক্ষন চলে।

(২৮এপ্রিল থেকে ৩০ মে) পর্যন্ত অ্যাথলেটিক্স এবং (০৫ মে থেকে ৩১ মে) পর্যন্ত সাঁতার প্রশিক্ষন চলে।  সাঁতার প্রশিক্ষণে মোট প্রশিক্ষনার্থী ছিল ৪০জন এতে, চিৎ সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতারের সহ বিভিন্ন স্টাইল শেখানো হয়, এছাড়াও অ্যাথলেটিক্স প্রশিক্ষণে ছেলে ও মেয়ে মিলে প্রশিক্ষণার্থী  ছিল ৪০ জন, অ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিভিন্ন,  বিষয় যেমন ১০০ মি. স্প্রিন্ট, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস,শর্টপুট, সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সাঁতার প্রশিক্ষক সার্জেন্ট (অবঃ) আব্দুল মোমেন জানান সামান্য পৃষ্ট পোষকতা পেলে তিনি বিনা পারিশ্রমিকে সাঁতার প্রশিক্ষন দিবেন। তিনি সাঁতার ক্লাব, সাঁতার  ফেডারেশন গড়তে আগ্রহ প্রকাশ করেন।

যাতে করে এখান খেকে সাঁতারুরা প্রশিক্ষন নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ লাভ করতে পারে। এবং যারা সাঁতার জানেনা তাদেরকেও বিনা পয়সায় সাতার শেখানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। এসময় বক্তারা বলেন বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...