অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় করোনায় বৃদ্ধের মৃত্যু, নতুন ১২ জনসহ মোট আক্রান্ত ২৮৬

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩০শে জুন ২০২০ সকাল ০৯:৩০

remove_red_eye

১৩৫৪

অচিন্ত্য মজুমদার : ভোলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আরো একজনের নমুনার রিপোর্ট পজেটিভ এসেছে। তার নাম খোরশেদ আলম (৮২)। গত ২৪ জুন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে লঞ্চে তার মৃত্যু হয়। তিনি ভোলা শহরের কালি বাড়ি রোডের বাসিন্দা ছিলেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪ জনে। অপরদিকে নতুন করে আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৬ জনে। এদের মধ্যে ১০০ জন ইতিমধ্যেই সুস্থ্য হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী, একজন সোনালী ব্যাংক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজনসহ ৮ জন ভোলা সদর উপজেলার। এছাড়া বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার দুইজন করে রয়েছে।

ভোলায় মোট আক্রান্ত ২৮৬ জনের মধ্যে জেলা জজ ও তার স্ত্রী, চরফ্যাশন ও দৌলতখান উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৯ জন চিকিৎসক, ২২ স্বাস্থ্যকর্মী, কর্মকর্তাসহ পুলিশের ১১ সদস্য, ৮ জন কোস্টগার্ড সদস্য, ব্যাংক কর্মকর্তা ১৩ জন ও ১৫ জন শিক্ষক রয়েছে। এছাড়া চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্যালয়ের এক জন, সিভিল সার্জন কর্যালয়ে দুই জন, জেলা প্রশাসক কার্যালয়ে এক জন ও ভোলা সদর উপজেলা নির্বহী কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালকসহ দুই জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২৮৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০০ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৩৩ জনের মধ্যে সুস্থ ৪২ জন। দৌলতখানে আক্রান্ত ২৩ জনের মধ্যে সুস্থ ১৭ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৪ জন। লালমোহনে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ৮ জন। চরফ্যাশনে আক্রান্ত ৩৯ জনের মধ্যে সুস্থ ১৯, মনপুরা উপজেলায় আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৯ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ১৪ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৬৪৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ৩ হাজার ২২২ জনের। এছাড়া এখনও ৪২৫ জনের নমুনার রিপোর্ট অপেক্ষমান আছে।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...