অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে তামাক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৪৬৪

লালমোহন প্রতিনিধি: বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে লালমোহনে তামাক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহে আলম, সমাজ সেবা কর্মকর্তা মাসুদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক ও সুশীল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তামাক ও ধূমপান আমাদের সমাজে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি বাড়াচ্ছে। বিশেষ করে তরুণ সমাজকে এই ক্ষতিকর অভ্যাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় তামাকবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।