অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় সামুদ্রিক জেলেদের মধ্যে চাল বিতরন করলেন ইউএনও


মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুন ২০২০ রাত ০৯:০৩

remove_red_eye

৯৯১




মনপুরা  প্রতিনিধি  : ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন পর্যন্ত  সাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা জারী করে মৎস্য বিভাগ। এতে করে মনপুরার কয়েক শত জেলে বেকার হয়ে পড়ে। সরকারি নিষেধাজ্ঞার কারনে সাগরে মাছ শিকারে করতে না যাওয়া ভোলার মনপুরায় ১৬ শত জেলেদের মধ্যে চাল বিতরন করলেন ইউএনও বিপুল চন্দ্র দাস। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

সোমবার দুপুর ২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এই সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু ও আরডিও এইচ এম সুমন।