অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবসে স্কুল ক্যাম্পেইন ও স্যানেটারী প্যাড বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৪১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  ভোলায় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে স্কুল ক্যাম্পেইন ও স্যানেটারী প্যাড বিতরন করা হয়। 
বুধবার  (২৮ মে) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 
এসময় স্কুলের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনের আলোচনায় অংশ নেয় নারীপক্ষ অধিকার এখানে, এখনই প্রকল্পের  সহকারী প্রকল্প ব্যবস্থাপক শবনম রুপা,ভেদুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রর পরিদর্শিকা (FWV) জান্নাতুল ফেরদাউস।
এসময় উপস্থিত ছিলেন ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাদিস,তারুন্যের কন্ঠস্বর ভোলা জেলা কমিটির সদস্য সাবরিনা আক্তার বর্ষা,রাবিতা বিনতে জামান,মো জিহাদ,উম্মে তাবাচ্ছুম মায়েশা, হোসেন ফরহাদ সহ আরো অনেকে। 
এসময় স্কুল ক্যাম্পেইনে মেয়েদের মাসিক কি?কেন হয়?,মাসিককালীন পরিচর্যা,মাসিকের সময় ব্যবহ্তকাপড়/স্যানেটারী ন্যাপকিন ব্যবস্থাপনা বিষয় করণীয়, স্বাস্থ্যবিধি/হাইজিন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন ও আয়রন টেবলেট খাওয়া নিয়ে আলোচনা করা হয়। 
এসময় আলোচকরা বলেন, সামাজিক সংস্কারের কারণে মাসিক নিয়ে তেমন আলোচনা হয় না। মাসিক নিয়ে সচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।তাই মেয়েদের মাসিক নিয়ে লজ্জা না করে সবাইকে সচেতনতা হতে হবে। 
বক্তারা আরও বলেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়লে কমবে লজ্জা ও সংকোচ, বাড়বে নারীর ক্ষমতায়ন। দেশের কিশোরী ও নারীদের বড় একটি অংশ এখনো স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা থেকে বঞ্চিত। এই অবস্থা বদলাতে দরকার পারিবারিক সচেতনতা, সঠিক স্বাস্থ্যশিক্ষা এবং সহজলভ্য স্যানিটারি পণ্যের প্রাপ্যতা। তারা আরও বলেন, এখনো অনেক পরিবারে মাসিক নিয়ে চুপচাপ থেকে মেয়েদের সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা চাই, মেয়েরা গর্বের সঙ্গে নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলুক।
পরে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাসিক কালীন স্বাস্থ্যসেবা বিষয়ক কুইজ ও স্যানিটারি প্যাড বিতরন,  কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। 
এর আগে দিবস উপলক্ষে ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের লাল স্কুলের মাঠে "নীরবতা ভাঙ্গন "নামের এই নাটক পরিবেশন করা হয়। এছাড়াও শিল্পকলা অডিটোরিয়াম মাসিককালীন স্বাস্থ্যসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...