অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৩১৫

লালমোহন প্রতিনিধি: লালমোহনে কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড়, সাইকেল র‌্যালি ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলা ক্যাম্পাসে কৈশোরদের মোবাইল আসক্তি রোধ ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিক্লে¬এসএফ) এর সার্বিক সহায়তায় কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত এই কৈশোর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমন, মহিলা বিষয়ক অফিসার কানিজ মার্জিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহিদুল ইসলাম। সকাল ১০টায় উন্নয়ন মেলার অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে পৃথক স্টলে সৃজনমূলক উদ্ভাবনী উপস্থাপন করে কিশোর কিশোরীরা।

স্টলে জুলাই বিপ্লবের দেওয়ালিকা থেকে শুরু করে, অল্প দামের পুষ্টিকর খাবারের উপকরণ প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ম্যারাথন দৌড় ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় কোস্ট ফাউন্ডেশনের ভোলা সেন্টার ইনচার্জ খোকন চন্দ্র শীল, লালমোহন উপজেলা সমৃদ্ধি কর্মসূচির (কৈশোর ক্লাব) প্রোগ্রাম অফিসার রাবেয়া বেগম অনুষ্ঠান পরিচালনা করেন। বিকেলে সমাপানী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও অতিথিরা স্টল পরিদর্শন করে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...