অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনের কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না: মেজর হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মে ২০২৫ রাত ০৯:৩০

remove_red_eye

৪৪০

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন এ দেশের মানুষ বছরের পর বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেও ভোটের বিকল্প নেই। তবে গণতন্ত্র নিয়ে বর্তমান সরকার কোনো কথা বলছে না। এর মানে তারা নির্বাচন দিতে চাচ্ছে না। তবে দেশের শান্তি-শৃঙ্খলা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরও বলেন, যতদিন বেঁচে আছি ততদিন লালমোহনে কোনো দুঃশাসন কায়েম হতে দেবো না। কোনো নেতাকর্মী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। লালমোহনের কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না। সাধারণ মানুষের কষ্টের রাজনীতি আমি করি না। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা স্বাধীন ভাবে করবে। আমি সবসময় ব্যবসায়ীদের সাথে থাকবো।

লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাককর্মী ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...