অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


শাশুড়ির সাথে রাগ করে গলায় ফাঁস দিলেন গৃহবধূ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মে ২০২৫ রাত ০৯:২৮

remove_red_eye

২৪৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকসি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উম্মে হাবিবা ওই বাড়ির মো. শাকিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে খাবার খান। এরপর স্বামী শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনেরা। পরে তারা ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশে খবর দেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।