অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় নিহত ছাত্রদলনেতার কবর জিয়ারত ও পরিবারকে অনুদান দিলেন নাজিম উদ্দিন আলম

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২৫ রাত ১০:৩৮

remove_red_eye

৩০৬

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরায় নিহত ছাত্রদল নেতা রাশেদ'র কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান দিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজকে কেন্দ্র মারামারিতে নিহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদ'র কবর জিয়ারত করেন তিনি।

এসময় তিনি নিহত রাশেদের রূহের মাগফেরাত কামনা করেন। কবর জিয়ারত শেষে নিহত ছাত্রদল নেতা রাশেদদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নাজিম উদ্দিন আলম। এসময় পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন তিনি। এসময় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ভোলা-৪ (চরফাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনায় আওয়ামীলীগের দোসরদের হাতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদ নির্মমভাবে খুন হয়। তারপর থেকে আমি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাশেদের পরিবারের নিয়মিত খোঁজ খবর নিয়ে আসছি। স্থানীয় বিএনপি'র নেতারা শোকসন্তপ্ত পরিবারটির নিয়মিত খোঁজ নিয়েছেন এবং ইতিপূর্বেও আর্থিক অনুদান দেয়া হয়েছে। তিনি বলেন, রাশেদ হত্যা মামলায় আমরা সবসময় পরিবারটির সাথে আছি। এবং প্রশাসনকে বিএনপি'র পক্ষ পূর্ণ সমর্থন দিয়ে সহযোগিতা করে আসছি। ইতোমধ্যে রাশেদ হত্যা মামলার প্রধান আসামীসহ একাধিক আসামী গ্রেপ্তার করা হয়েছে। আশাকরি অতি দ্রুত খুনের সাথে জড়িত বাকি আসামীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন মহলে আমাদের আলাপ চলছে। আসামীরা যতই প্রভাবশালি হোক না কেন সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। কবর জিয়ারতের আগে বিকেল ৪ টায় তার নির্বাচনি এলাকা চরফ্যাশন উপজেলা থেকে স্পীডবোট যোগে  মনপুরা উপজেলার জনতা বাজার লঞ্চঘাটে এসে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ জামাল উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহসিন আলম ভূঁইয়া, সাধারন সম্পাদক আব্দুল হালিম,  সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুর আলম শামীম সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; এবছরের ১৯ মার্চ মনপুরা উপজেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের নুরউদ্দিন মা‌র্কেট সংলগ্ন বে‌ড়ি বাঁধের জিও ব্যাগ  কাজ নি‌য়ে দুই পক্ষের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ছাত্রদলনেতা রা‌শেদের মৃত্যু হয়। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...