অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল, কিন্তু এখন নেই : জয়নুল আবদিন ফারুক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

১৯৮

সারাদেশে রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তিদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার জনদৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার পরিকল্পনা করছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

দেশের বর্তমান বিচারব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার বিচারের প্রতি আমার আস্থা ছিল, কিন্তু এখন নেই।

বুধবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

বিচার বিভাগ নিয়ে নিজের ‘অবিশ্বাসের’ কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনের শপথ আটকে রাখার অভিযোগও করেন তিনি।

 

আবদুল হামিদের (সাবেক রাষ্ট্রপতি) বিদেশ যাওয়ার নাটক দেখলাম, সেলিনা হায়াৎ আইভীর (নারায়ণগঞ্জের সাবেক মেয়র) গ্রেফতারের নাটক দেখলাম, সবশেষ অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারের নাটক দেখলাম। হচ্ছেটা কী দেশে? বাংলাদেশের জনগণের মূল দাবিগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই কি এসব নাটক হচ্ছে?

অনেককে গ্রেফতার যেমন করা হচ্ছে, আবারও জামিনও দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন রেখে ফারুক বলেন, তাহলে গ্রেফতার করারই কী দরকার, আর জামিন দেওয়ারই কী দরকার?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে জয়নুল আবদিন ফারুক বলেন, নয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় বিচার বিভাগের ওপর মানুষের আস্থা শেখ হাসিনা আমলের চেয়েও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে বিচারকদের রায় প্রভাবিত হচ্ছে।

ইশরাক হোসেনের উদাহরণ টেনে তিনি বলেন, বিচারক রায় দিয়েছেন কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি (প্রধান উপদেষ্টা) না নিলেই পারতেন।

সাবেক এই চিফ হুইপ ড. ইউনূসের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনার হাতে ক্ষমতা আল্লাহ্ দিয়েছেন, জনগণ পাশে আছে। তাহলে কীসের এত ভয়? আপনার তো ভয় পাওয়ার কথা নয়। কারণ, সবাই আপনার সঙ্গে আছে, শুধু আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারছেন না? ইশরাকের সমর্থকরা কেন সিটি করপোরেশন তালা দিলেন? ইশরাক কেন আজকে মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন?

‘আপনারা যদি কারও কান কথা শুনে ইশরাকের শপথগ্রহণ বন্ধ করে থাকেন, তাহলে এটি খুব ঘৃণিত কাজ করেছেন’- এ প্রসঙ্গে যোগ করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আমি এসব প্রসঙ্গে যাবো না। আবদুল হামিদ প্রসঙ্গেও যেতে চাই না। একজন নায়িকার গ্রেফতার নিয়ে যে নাটক মঞ্চস্থ হলো আমি সেখানেও যেতে চাই না।

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এটিকে নতুন নাটকের মঞ্চায়ন বলে মন্তব্য করেন ফারুক।

এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যার কোনো সমালোচনা এখন পর্যন্ত হয়নি। এখন কী কারণে এবং কার ইঙ্গিতে সেই কমিশনের সামনে বিক্ষোভ হচ্ছে?

তিনি আরও বলেন, আমার মনে হয় তলে তলে আপনারা তাদের কথা শুনে ইশরাকের শপথ করান নাই এবং আবদুল হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। একের পর এক নাটক মঞ্চস্থ করে দেশের মানুষকে ভোটের অধিকারের পথ থেকে বঞ্চিত করার পরিকল্পনা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থার অভাবের কথা উল্লেখ করে ফারুক বলেন, আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) ওপর আস্থা-বিশ্বাস সব হারিয়ে গেছে।

তিনি প্রধান উপদেষ্টার সমালোচনা করে বলেন, আপনার (প্রধান উপদেষ্টার) সমালোচনা শেখ হাসিনা করেছে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সংসদ ভবনে দাঁড়িয়ে। আপনাকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়েছেন শেখ হাসিনা।

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক আরও বলেন, আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস সবকিছুই মানুষ আজ হারিয়ে ফেলেছে। এসব হারিয়ে যাওয়ার পর কী হবে? কেউ লন্ডন চলে যাবে, কেউ আমেরিকা চলে যাবে। কেউ পরিবেশের নামে বিদেশ চলে যাবে। আপনার আশেপাশে যারা কান কথা দিয়ে আপনাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তারা তখন কেউই আপনার পাশে থাকবে না। আপনার সুনাম এবং অর্জন এরা ক্ষুণ্ন করে চলে যাবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম মোজাম্মেল হক প্রমুখ।





তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...