বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মে ২০২৫ রাত ০৮:২৩
৫৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা শহরে দৃস্টিনন্দন ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন এন্ড কায়াকিং পয়েন্ট। বিনোদন পিপাসুদের জন্য এক নতুন ঠিকানা। যা ইতোমধ্যে সবার মনে স্থান করে নিয়েছে। বাড়িয়েছে ভোলা খালের সৌন্দর্য। ভ্রমনে নিরাপদ ও শিশুদের কায়াকিং এ যেন স্বপ্নের ঠিকানা।
ভোলা সদর হাসপাতাল সংলগ্ন খালের উপর ভাসমান এ অয়োজন বিনোদনের এক নতুন মাত্রা যোগ করেছে। বিনোদন পিপাসুরা আপন করে নিয়েছে ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং পয়েন্ট কে। এ ভাসমান পয়েন্টটি থাকার ফলে ভোলার খালটি বর্তমানে অনেকটাই পরিচ্ছন্ন। নির্মল বাতাষ নিতে যে কেউ এখানে এলে তার মনের খোরাক মিটে যাবে। নাম মাত্র খরচে শিশুরা কায়াকিং করতে পারে। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। ঔই এলাকাটি পরিচ্ছন্নতার জন্য রয়েছে একাধিক লোকবল যারা খাল পরিস্কার পরিচ্ছন্নতায় নিরলশ কাজ করছে। শহরের মধ্যে এমন আয়োজনে স্থানীয়রা সহ সবাই খুশি।
বিকেলে অনেকেই ভির করছে ল্যান্ডিং স্টেশনে ঘুরতে এবং সৌন্দর্য উপভোগ করতে। স্থানিয় দোকানদার খোরশেদ আলম জানান খালটি আগে ময়লা আবর্জনায় ভরা ছিলো গ্রামীন জন উন্নয়ন সংস্থা ল্যান্ডিং স্টেশন করার পর থেকে খালটি এখন পরিস্কার হয়েছে। স্থানীয় দোকানীরা আগে খালে ময়লা ফেলতো এখন খালে ময়লা ফেলেনা। গ্রামীন জন উন্নয়ন সংস্থার ষ্টাফরা সব সময় পাহারায় থাকে।
স্থানীয় বাসিন্দা মোঃ খোকন জানান ল্যান্ডিং স্টেশন হওয়াতে তাদের সন্তানেরা কায়াকিং করছে বিনোদন পাচ্ছে। অপরদিকে খালের পানিতে আগে দুর্গন্ধ বের হতো কঢ়ুরি পানায় ভরা চিলো গ্রামীন জন উন্নয়ন সংস্থা কায়াকিং চালু করার পর থেকে পরিস্কার পরিচ্ছন্য রাখায় এখন দুর্গন্ধ নেই খালের পানিতে। প্রতিনিয়ত তাদের কর্মীরা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্র চালাচ্ছে।
এ ব্যাপারে গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, ময়লার ভাগারে ভরা খালটিকে আমরা লোকবল দিয়ে পরিস্কার করে দুর্গন্ধ থেকে মুক্ত করতে পেরেছি। প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলমান। আশপাশের দোকানীরা এখন আর খালে ময়লা ফেলছে না। ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং ঘিরে প্রতিদিন শত শত বিনোদন প্রেমিরা এসে এখানে ঘুড়ে বেড়াচ্ছে। এটা ভ্রমনের জন্য একটা নতুন পর্যটনের আদলে করা হয়েছে। ভ্রমন ও বিনোদন পিাসু মানুষের বিনোদনে নতুন দিগন্তের সুচনা করেছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত