অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২৫ সকাল ০৯:১৬

remove_red_eye

৪০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বকেয়া বেতন, প্রকল্পকে রাজস্বখাতে নেওয়া এবং ৮ম পর্যায়ের প্রকল্প অনুমোদনের দাবিতে ভোলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কর্মকর্তা - কর্মচারীরা  মানববন্ধন করেছে। শনিবার বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ৩২ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত  “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” সুষ্ঠু ও সুন্দরভাবে চলমান আছে। গত ৩১ ডিসেম্বর   প্রকল্পের ৭ম পর্যায় শেষ হয়েছে। পহেলা জানুয়ারি ২০২৫ সাল থেকে পরবর্তী ৮ম পর্যায়ের কাজ শুরু হয়েছে। কিন্তু প্রায় সাড়ে ৪ মাস অতিবাহিত হলেও ৮ম পর্যায় অনুমোদন হয়নি। ফলে প্রকল্পের আওতাভুক্ত প্রায় ৮০ হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বেতনভাতা পাচ্ছেন না। বিনা বেতনে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর পার করলেও আসন্ন ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা পাওয়ার দাবিতে সারা বাংলাদেশে তারা আন্দোলনে নেমেছে। তাদের দাবি ঈদের আগেই বকেয়া বতন ভাতা পরিশোধ এবং প্রকল্পকে রাজস্ব খাতে নিতে হবে। 

বক্তারা বলেন, ওই প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের জনবলকে সরকার রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ৩য় থেকে ৭ম পর্যায়ের জনবলকে এখনও রাজস্ব খাতে নেওয়া হয়নি। এমনকি বর্তমান বাজার দরের প্রেক্ষিতে মাসিক ৫,০০০ টাকা ভাতায় একটি পরিবারের ভরণ পোষণ কল্পনা করা যায়না। তারা মাসিক ভাতাও সময়পোযোগী করার দাবি জানিয়েছেন।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...