অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় বজ্রপাতে দুই গরুর মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই মে ২০২৫ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

৩৩৯

মনপুরা প্রতিনিধি  : ভোলার মনপুরায় বজ্রপাতে আলাউদ্দিন নামে এক কৃষকের দুইটি গরু মারা গেছে। একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। শনিবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলাউদ্দিন এর গোয়ালে  বজ্রপাতের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আলাউদ্দিন জানান, ভোরে হঠাৎ করে ঝরো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে হটাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে। এই সময় গোয়াল ঘরে থাকা একটি গাভী এবং একটি বাছুর মারা যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির দু’টি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।